শ্যামপুরে গৃহস্থের বাড়িতে ডাকাতি - The News Lion

শ্যামপুরে গৃহস্থের বাড়িতে ডাকাতি



দি নিউজ লায়নঃ-   রাতের অন্ধকারে বাড়ির ছাদের কার্নিশ বেয়ে ছাদে উঠে দরজা ভেঙে ঘরে ঢুকে ডাকাতি করল দুস্কৃতীরা। এমনকি ডাকাতিতে বাধা দেওয়ায় বাড়ির মহিলাদের মারধরের অভিযোগ উঠেছে দুস্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে শ্যামপুর থানার নবগ্রামে। গৃহকর্তার দাবি ডাকাতদল নগদ ৫০ হাজার টাকা,৭ ভরি সোনার গহনা ও ৩টি মোবাইল নিয়ে গেছে। ৫৮ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।


জানা গেছে মঙ্গলবার রাত ২ টো নাগাদ ৬ জনের ডাকাতদল নবগ্রামে অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কালীপদ দত্তের বাড়িতে হানা দেয়। ৩ জন বাড়ির বাইরে অপেক্ষা করে এবং ৩ জন ছাদের কার্নিশ বেয়ে ভিতরে ঢোকে। কালিপদ বাবু জানান দুষ্কৃতীরা প্রথমে তার ঘরে ঢুকে তার বুকে ভোজালি ঠেকিয়ে আলমারির চাবি কেড়ে নেয়। পরে আলমারির ভিতরে থেকে নগদ ৫০ হাজার টাকা বের করে নেয়।


 বৃদ্ধের অভিযোগ তার ওষুধ কেনার জন্য জামার পকেটে থাকা ২ হাজার টাকাও বের করে দেয় দুষ্কৃতীরা। তিনি জানান এরপর দুষ্কৃতীরা পাশের ঘরে যেখানে তার স্ত্রী ও মেয়ে শুয়ে ছিল সেই ঘরে হানা দেয়। একই কায়দায় স্ত্রীর কাছ থেকে আলমারির চাবি কেড়ে নিয়ে ভিতরে থাকা ৭ ভরি সোনার গহনা বের করে নেয় এমনকি আলমারিতে আর কিছু আছে কিনা সেটা জানার জন্য গোটা আলমারি লন্ডভন্ড করে। 


কালিপদ বাবুর অভিযোগ দুষ্কৃতীরা ঢাকাতে করার সময় মেয়ে বাধা দেওয়ায় তাকেও মারধর করেছে দুষ্কৃতীরা। তিনি জানান সামনের দিকে রাস্তায় সিসি ক্যামেরা থাকার জন্য দুষ্কৃতীরা পিছন দিক থেকে এসেছিল। বৃদ্ধ জানান ডাকাতি করার পর দুষ্কৃতীরা বাড়ি থেকে ২০০ মিটার দূরত্বে গিয়ে সোনার গহনার বাক্স গুলো ফেলে চলে যায়।


এদিকে ডাকাতির খবর পাওয়ার পর ৫৮ গেট পুলিশ ফাঁড়ির পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে তদন্তে যাবেন। তারা বাড়ির সকলের সাথে কথা বলার পাশাপাশি আশপাশের জায়গা ঘুরে দেখেন। পুলিশ কর্তাদের দাবি ঘটনার তদন্ত শুরু হয়েছে খুব শীঘ্রই দুষ্কৃতীরা ধরা পড়বে।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.